ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না: তথ্যমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ৩৪২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ : ড. হাছান মাহমুদ

বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে

আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। রুটিন কাজ করবে। আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকারের

অধীনে নির্বাচন হয় না।’ বৃহস্পতিবার সচিবালয়ে সম্পাদক ফোরামের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা তুলে ধরেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এসময়ে তথ্যমন্ত্রী ইংল্যান্ড, আমেরিকা, ভারতের মতো বৃহৎ গণতন্ত্রের দেশ সেখানে যেভাবে নির্বাচন হয়, কন্টিনেন্টাল ইউরোপের সবদেশে হয়, জাপানে হয়, অস্ট্রেলিয়াতেও যেভাবে হয়, বাংলাদেশেও একইভাবে নির্বাচন হবে।

বিএনপি জনসমর্থনশূন্য দল আখ্যায়িত করে তথ্যমন্ত্রী বলেন, খালি কলসির মতোই জনসমর্থনহীন বলেই বিএনপি বেশি বাজে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, কোন দুঃখে বিএনপিকে মানুষ ভোট দেবে! আবার কি পেট্রোল বোমা মারার জন্য, পাঁচশ’ জায়গায় আবার

একসঙ্গে বোমা বিস্ফোরণের জন্য, আদালতে বোমা বিস্ফোরণের জন্য ও বঙ্গবন্ধু এভিনিউয়েতে যেভাবে গ্রেনেড হামলা হয়েছিল, সে ধরনের হামলা হওয়ার জন্য, কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারের মতো সংসদ সদস্যরা মৃত্যুবরণ করার জন্য, বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমানের উৎপত্তি হওয়ার জন্য!

নির্বাচন কমিশন গঠন নিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে ‘বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছেন, তারা বিভিন্ন সময়ে যদি এ ধরনের কথাবার্তা না বলেন, তাদের যে বুদ্ধি আছে, তাতো জনগণ জানবে না। এজন্যই তারা কথাগুলো বলেন। আর সার্চ কমিটির মাধ্যমে গঠিত গত নির্বাচন কমিশনে বিএনপির

ঘোরতর সমর্থকও একজন সেখানে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। সার্চ কমিটি যে সঠিকভাবে কাজ করে, নির্বাচন কমিশনের দিকে তাকালেই সেটি বোঝা যায়। এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে।

সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার ও সদস্যদের মধ্যে দুলাল আহমেদ চৌধুরী, বেলায়েত হোসেন, আজিজুল ইসলাম ভূঁইয়া, নাঈমুল ইসলাম খান, মীর মনিরুজ্জামান, মফিজুর রহমান, রিমন মাহফুজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১