ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

টানা ৬ ঘণ্টা বন্ধের পর সচল ফেসবুক সেবা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ৫০৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: গেটি ইমেজ

রাত প্রায় ১০টা নাগাদ হঠাৎ ফেসবুক, হোয়াটঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সেবা বন্ধ হয়ে যায়। এরপর টানা ৬ ঘণ্টা বন্ধের পর সচল হয় ফেসবুক সেবা। সোমবার রাতে হঠাৎ করে বিশ্বের অন্যান্য

দেশের মতো বাংলাদেশ থেকে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ প্রবেশ বন্ধ হয়ে যায়। ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশের

পর এরর বা ব্রাউজার কানেক্ট হচ্ছে না বলে তাদের ডিভাইসের পর্দায় ভেসে ওঠে। এরপর ভোররাতে সাইটগুলো ফিরে আসতে শুরু করে।

নেটিজেনরা বলছে, ২০০৮ সালের পর এত লম্বা সময় ধরে ফেসবুকের সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা এটিই প্রথম।

এই বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সার্ভারে দীর্ঘ সময় ধরে সমস্যার কারণে এই মাধ্যমগুলো অচল হয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা ধরে প্ল্যাটফর্মগুলো কাজ করছে না।

এত দীর্ঘ সময় এই তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ থাকা বেশ বিরল বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

ফেসুবকের মালিকানাধীন তিনটি প্ল্যাটফর্মই ডাউনডিটেক্টার সাইটে গিয়ে প্রায় ১০.৬ মিলিয়ন মানুষ এই সেবা গ্রহণ করতে পারছে না বলে রিপোর্ট করেছে।

এদিকে সেবা চালু হওয়ার পরপরই নিজেদের টুইটার অ্যাকাউন্টে টুইট করে ফেসবুক। সেখানে ফেসবুক জানায়, সারাবিশ্বের অগণিত মানুষ এবং ব্যবসায়ীরা আমাদের ওপর নির্ভর করে। এজন্য

আমরা দুঃখিত। আমাদের অ্যাপস ও সেবা পুনরায় সচল করার চেষ্টা করেছি এবং আনন্দের সঙ্গে বলতে চাই আবারো চালু হয়েছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

এর আগে সেবা বন্ধ হওয়ার পরপরই টুইটারে ফেসবুক জানায়, আমরা জানি আমাদের বেশকিছু গ্রাহক অ্যাপস এবং অন্যান্য পণ্য ব্যবহারে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা সবকিছু আগের

মত স্বাভাবিক করতে কাজ করছি। যাতে খুব দ্রুতই আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি এবং এই অবস্থার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

অন্যদিকে ইনস্টাগ্রাম চালু হওয়ার পরপরই হেড অফ ইনস্টাগ্রাম অ্যাডাম মোশারি তার এক ইনস্টা আইডিতে একটি ছবি পোস্ট করেন। ছবিতে লেখা ছিলো হ্যালো, এটা কি চালু হয়েছে?

আর পোস্টের ক্যাপশনে লিখেন, আজকের সেবা বিঘ্নিত হওয়ায় ক্ষমা চাই। আমরা এভাবে সপ্তাহ শুরু করতে চাইনি। ইনস্টাগ্রাম ধীরগতিতে এখন ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টানা ৬ ঘণ্টা বন্ধের পর সচল ফেসবুক সেবা

আপডেট সময় : ১০:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১