ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

চীনের ৭২তম জাতীয় দিবসে প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়ে  শেখ হাসিনার চিঠি  

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১ ৩৪২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

চীনের ৭২তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়ে চিঠি

পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে শেখ হাসিনা বাংলাদেশের সরকার ও জনগণের

পক্ষে চীন সরকার ও জনগণকে তার আন্তরিক উষ্ণ শুভেচ্ছা জানান। শুক্রবার ঢাকার চীনা

দূতাবাস এতথ্য জানায়। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাজার বছরেরও আগে আমাদের

দুই অঞ্চলের জনগোষ্ঠী যোগাযোগ স্থাপন করেছিল। সেই যোগাযোগ আমাদের দু’টি প্রাচীন

সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল। চীনের কমিউনিস্ট

পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে  উল্লেখযোগ্য অংশীদার।

শেখ হাসিনা তার চিঠিতে ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা

স্মরণ করেন। সেই সময় দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে

উন্নীত করতে সম্মত হন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী চীন সফরের কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ-চীনের মধ্যে সহযোগিতা আগামী দিনে

আরও শক্তিশালী হবে। চলতি বছরের ১ অক্টোবর ৭২তম জাতীয় দিবস পালন করছে চীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীনের ৭২তম জাতীয় দিবসে প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়ে  শেখ হাসিনার চিঠি  

আপডেট সময় : ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১