ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন শেখ হাসিনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ ৪০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগৃহীত ছবি

জাতিসংঘের ৭৬ তম সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) প্রথম দিনে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয়

সময় সকালে জাতিসংঘ সদরদপ্তরে এই অধিবেশনে যোগ দেন তিনি। সারা বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর

পর্যন্ত অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা বক্তব্য রাখবেন ২৪ সেপ্টেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তাঁর

পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশন গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। সেদিন মালদ্বীপের

আবদুল্লা শহীদ অধিবেশনের সভাপতি হিসেবে শপথগ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন। বিশ্বব্যাপী মহামারির কারণে সাধারণ পরিষদ অধিবেশনে অনুমোদিত প্রতিনিধিদলের

আকার ছোট করা হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সদর দপ্তরে ভ্রমণের পরিবর্তে পূর্বে ধারণকৃত বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়। ১০০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান সশরীরে অধিবেশনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৯:৫১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১