ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টিকার পর্যাপ্ত মজুত রয়েছে, স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ফের গণটিকা টিকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ ৩০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম : ফাইল ছবি

স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ফের গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে বাংলাদেশে। এটি সপ্তাহের একদিন নির্ধারিত থাকবে। অধ্যাপক খুরশীদ আলম আরও বলেন, পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।

ভবিষ্যতে প্রয়োজনীয় টিকা পাওয়ার উৎস নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি মাসে ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটিসহ প্রায় দুই কোটির মতো টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম তার ফেসবুক লাইভে এসে এ কথা জানান। এ সময়ে টিকাদান কার্যক্রম নিয়ে বিস্তারিত

পরিকল্পনার কথা তুলে ধরেন অধিদপ্তরের মহাপরিচালক। সপ্তাহে একদিন নিবন্ধিত-অনিবন্ধিত এবং ষাটোর্ধ্ব ব্যক্তিকে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা প্রয়োগ করা হবে।

তিনি বলেন, টিকা দেওয়ার সময় যারা বয়স্ক, তারা যেন পান এ বিষয়টি মাথায় রাখতে হবে।

তিনি বলেন, পর্যবেক্ষণ বা পর্যালোচনায় দেখা গিয়েছে, ষাটোর্ধ্ব ব্যক্তির সংক্রমণ এবং তাদের মধ্যে মৃত্যুর হার বেশি। তিনি বলেন, এটা মাথায় রেখে টিকাদান কার্যক্রমে আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, মাঠ পর্যায়ের টিকাদান কর্মসূচি আরও কীভাবে বাড়ানো যায় বা সম্প্রসারণ করানো যায়, সে বিষয়ে সচেষ্ট রয়েছি।

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ইতোমধ্যে দেশে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। সেসব স্কুল কলেজে আগে যেখানে টিকাদান কর্মসূচি চলতো, বিশেষত স্কুল, সেই জায়গাগুলো থেকে

আমাদের সরে আসতে হয়েছে। এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উপজেলা অডিটোরিয়ামে এবং উপজেলার যেকোনও বড় হলরুমে টিকা দেওয়ার ব্যবস্থা করবো।

তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে নিয়মিত টিকাদানের পাশাপাশি স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে ইউনিয়ন সাব-সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে টিকা দেওয়া হবে। সপ্তাহের যে দুদিন নিয়মিত টিকাদান কার্যক্রম থাকবে না, এমন দুই দিন করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তারা কোভিড-১৯-এর টিকাদান কেন্দ্র হিসেবে একটি ইউনিয়ন সাব-সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

করবেন। টিকা প্রত্যাশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার জন্য নিবন্ধন করবেন এবং এসএমএস পাওয়া সাপেক্ষে নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নেবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টিকার পর্যাপ্ত মজুত রয়েছে, স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ফের গণটিকা টিকা

আপডেট সময় : ১০:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১