ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

স্পিনারদের দাপট গুঁড়িয়ে গেল উইন্ডিজ শিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ৪৯৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

চা বিরতির কিছু আগ থেকেই ভেঙে পড়তে শুরু করেছে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। আর এটি সম্ভব হয়েছে স্পিনারদের দাপটের কারণেই। তবে, হোঁচটের মধ্য দিয়ে শুরু হলেও দ্বিতীয় সেশনে ঘুরে দাড়িয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জার্মেইন ব্ল্যাকউড এবং জশুয়া ডা সিলভার ব্যাটে ভর করে ধীরে ধীরে লক্ষ্যে এগোতে থাকলেও স্পিনারদের দাপটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি কেউই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের চলমান প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতে উইকেট খোয়ালেও ফলোঅনের শঙ্কা কাটিয়ে বেশিদূর যেতে পারেনি ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের প্রেক্ষিতে ব্যাট করতে নেমে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে কিছুটা চাপে পড়েন তারা। দ্বিতীয় দিন ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান নিয়ে শেষ করলেও তৃতীয় দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন তাইজুল।

ধাক্কা কাটিয়ে ৯৯ তানের ঝুঁটি গড়েন ব্ল্যাকউড ও দা সিলভা। উভয়ের ব্যাটিং দৃঢ়তায় ফলোঅনের শঙ্কা কাটিয়ে বেশ এগিয়ে গেছে উইন্ডিজ শিবির। তবে ঠিক চা বিরতির আগে সাজঘরে ফিরেছেন দুইজন। বিরতি থেকে ফিরে বটাইগারদের স্পিন ঘুরনিতে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি উইন্ডিজ ব্যাটসম্যানরা। ২৫৯ রানে থেমে যায় তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মেহেদি। মুস্তাফিজ, নাইম ও তাইজুল নিয়েছে ২টি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্পিনারদের দাপট গুঁড়িয়ে গেল উইন্ডিজ শিবির

আপডেট সময় : ০৯:৩৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১