ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মতামত জাতীয় পরামর্শক কমিটির

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ৩৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

করোনা পরিস্থিতির উন্নতি ঘটায় ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্র ডা. দীপু মনি। বৃহস্পতিবার গভীর রাতে করোনা সংক্রান্ত জাতীয় কমিটির তরফে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বাধা নেই মতামত দেওয়ার পর শিক্ষামন্ত্রীর এই ঘোষণা আসলো।

কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসার পাশাপাশি টিকা প্রাপ্তি নিশ্চিত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে কোনো

বাধা নেই। অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রকে জানিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার আন্ত:মন্তক বৈঠক ডাকা হয়েছে। স্কুল-কলেজ খোলার পর করণীয় কী কী হবে সেসব বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় সংসদের অধিবেশনে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা সকল স্কুল-কলেজ খুলে

দেওয়ার ব্যবস্থা হচ্ছে। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি শেষ হবে ১১ সেপ্টেম্বর। শিক্ষা মন্ত্রকের সূত্রের খবর, হয়তো ১২ সেপ্টেম্বর থেকেই ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষামন্ত্রী দীপু

মনি বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছেন।

গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরমধ্যে কয়েকবার চেষ্টা করেও করোনার উর্ধগতি সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মতামত জাতীয় পরামর্শক কমিটির

আপডেট সময় : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১