ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

মোদী প্রধানমন্ত্রী হওয়া পর একটাও বড়ো হামলা নেই ভারতে, দাবি প্রতিরক্ষামন্ত্রীর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ৪০৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতীকী ছবি সংগ্রহ

২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতে কোনো একটা বড়ো জঙ্গিহানার ঘটনা ঘটেনি! বৃহস্পতিবার এই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

একই সঙ্গে তিনি দৃঢ় ভাবে বলেন, সন্ত্রাসবাদীরা কেন্দ্রের বিজেপি সরকারকে ভয় পায়।

নর্মদা জেলার কেবড়িয়ায় দলের তিন দিনের রাজ্য কার্যনির্বাহী বৈঠকের দ্বিতীয় দিনে গুজরাতের বিজেপি নেতাদের উদ্দেশে কংগ্রেসের নিন্দা করে তিনি বলেন, বিরোধী দল সেনা জওয়ানদের

প্রতি যথেষ্ট সংবেদনশীল নয়। যে কারণ তারা ‘এক পদ, এক পেনশন’ ইস্যুটাকে ৪০ বছর ধরে অমীমাংসিত রেখেছিল।

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, যাই হোক না কেন, আমরা জঙ্গিদের সফল হতে দেব না। জম্মু-কাশ্মীরের কথা ভুলে যাও, মোদীজির আগমনের পর দেশের কোনো অংশে কোনো বড়ো জঙ্গিহামলা হয়নি।

এটা আমাদের বড়ো সাফল্য। জঙ্গিরা মনে হয়, এখন বিজেপি সরকারকে ভয় পাচ্ছে। এটা কোনো ছোটোখাটো বিষয় নয়।r

তিনি আরও বলেন, জঙ্গিরা এখন বুঝতে পারছে যে তারা নিজেদের নিরাপদ আশ্রয়েও এখন সুরক্ষিত নয়। উরি হামলার পর আমরা যা করেছি (পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক) তা

বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিল। প্রয়োজন হলে আমরা সীমান্ত অতিক্রম করেও জঙ্গিদের নিকেশ করতে পারি।

মন্ত্রী বলেন, সেনা জওয়ানরা ৪০ বছর ধরে এক পদ এক পেনশনের দাবি জানিয়ে আসছেন। এর আগের কংগ্রেস সরকার যদি তাঁদের প্রতি সংবেদনশীল হতো, তা হলে ওই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু কংগ্রেস সেই দাবি মেনে নেয়নি বলে দাবি করেন রাজনাথ।

কিন্তু, মোদীজি তা দ্রুত বাস্তবায়ন করেছেন। এটাই কংগ্রেস সরকার এবং একটা বিজেপি সরকারের মধ্যে পার্থক্য তুলে ধরে দাবি রাজনাথের।

এ দিন মন্ত্রীর বক্তৃতার পর প্রতিরক্ষা মন্ত্রক এবং গুজরাত সরকার আসন্ন ‘ডিফেন্স এক্সপো -২০২২’-এর জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এবং গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র খবরঅনলাইন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোদী প্রধানমন্ত্রী হওয়া পর একটাও বড়ো হামলা নেই ভারতে, দাবি প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৮:৪৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১