ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

বাংলাদেশে অক্সিজেন প্ল্যান্ট পরিবহণ করলো ভারতের যুদ্ধজাহাজ আইএনএস সাবিত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ৪৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী ২ সেপ্টেম্বর দু’টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে। এই প্ল্যান্টগুলোর অক্সিজেন উৎপাদন ক্ষমতা প্রতি মিনিটে ৯৬০ লিটার। ভারতের ডিআরডিও দ্বারা নির্মিত প্ল্যান্টগুলি কোভিড মহামারীর মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে। একটি প্ল্যান্ট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থাপন করা হবে এবং অপরটি বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে বিএনএস পতেঙ্গায় স্থাপন করার জন্য।

ভারতীয় হাই কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

স্বয়ংসম্পূর্ণ এবং অত্যাধুনিক এই প্ল্যান্টগুলি অত্যন্ত সাশ্রয়ী উপায়ে তাৎক্ষণিক মেডিকেল অক্সিজেন তৈরি করে। হাসপাতালে সরাসরি স্থাপনের পাশাপাশি এগুলি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্যও ব্যবহার উপযোগী। প্ল্যান্টগুলি চিকিৎসাকাজে ব্যবহারের জন্য প্রেসার স্যুইং অ্যাবসর্পশন (পিএসএ) নীতিসহ জিওলাইট (মলিকুলার সীভ) প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত মেডিকেল অক্সিজেন উৎপন্ন করে।

.আইএনএস সাবিত্রীর এই বাংলাদেশ সফর ২০২১ সালে ভারতীয় নৌবাহিনী জাহাজের দ্বিতীয় বন্দর পরিদর্শন, যখন ভারত ও বাংলাদেশ যৌথভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। এর আগে ২০২১ সালের মার্চ মাসে, ভারতীয় নৌবাহিনীর দু’টি জাহাজ প্রথমবারের মতো মংলা সফরে এসেছিল যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে।

আইএনএস সাবিত্রী একটি অফশোর টহল জাহাজ যা ভারতের বিশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোনে টহল দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এবং এটি নির্মাণ করেছে বিশাখাপত্ত

নমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। ভারতের পূর্বাঞ্চলীয় নৌবহরের অংশ হিসেবে, আইএনএস সাবিত্রী বহর সহায়তা কার্যক্রম, উপকূলীয় এবং উপকূল থেকে দূরবর্তী টহল, সমুদ্রে নজরদারি এবং যোগাযোগ ব্যবস্থার ওপর নজরদারি চালায়। জাহাজটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার এন রবি সিং।
বাংলাদেশ সফরকালে, জাহাজের কোম্পানি তাদের বাংলাদেশী সমমর্যাপন্নদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে এবং যাত্রার সময় ভারতীয় নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলি ৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে বঙ্গোপসাগরে প্যাসেজ মহড়ায় অংশ নেবে।

বাংলাদেশ নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলি পারস্পরিক সফর একটি চলমান কার্যক্রম এবং এর মাধ্যমে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সহযোগিতার মনোভাবকে দৃঢ়তর করতে সহায়তা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে অক্সিজেন প্ল্যান্ট পরিবহণ করলো ভারতের যুদ্ধজাহাজ আইএনএস সাবিত্রী

আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১