ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

রোহিঙ্গাদের মানবাধিকার ও ন্যায়বিচার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে বিদেশমন্ত্রীর আহ্বান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ৩১৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড. একে আবদুল মোমেন

বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মায়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ, তাদের মানবাধিকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বুধবার ঢাকায় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বৈঠকে ড. মোমেন মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের লক্ষে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য মিয়ানমারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

দেশটির সামরিক বাহিনীর নির্মম নির্যাতনে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজার জেলায় আশ্রয় নিয়েছে।

ড. মোমেন স্বল্পোন্নত দেশগুলোর (ইউএনএলডিসি-৫) পঞ্চম জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতির জন্য জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পর্যালোচনা সভায়

যোগ দিতে তিনদিনের সফরে জেনেভায় রয়েছেন। বাংলাদেশ সরকার, জাতিসংঘ-ওএইচআরএলএলএস এবং জাতিসংঘ-ইএসসিএপি এ পর্যালোচনা সভার আয়োজন করেছে। বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রোহিঙ্গাদের মানবাধিকার ও ন্যায়বিচার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে বিদেশমন্ত্রীর আহ্বান

আপডেট সময় : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১