ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ : বাংলাদেশের খেলার সময় সূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ৩৮৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: বিসিবি

দীর্ঘ পাঁচ বছর পর মাঠে গড়াতে যাচ্ছে বৈশ্বিক এ টুর্নামেন্টটির সপ্তম আসর। ১৭ অক্টোবর এটি শুরু হওয়া ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। বাংলাদেশের বিশ্বকাপ মিশন উদ্বোধনী দিনেই শুরু হবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

প্রথম রাউন্ডে ম্যাচে ১৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে টাইগাররা। তিনটি ম্যাচই ওমানে অনুষ্ঠিত হবে।

প্রথম রাউন্ডে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডসহ মোট ৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ দল চূড়ান্ত পর্ব বা সুপার টুয়েলভ আগেই নিশ্চিত করে রাখা দলগুলোর সঙ্গে যোগ দেবে।

বিশ্বকাপের চার ভেন্যু হচ্ছে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম, ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। এর মধ্যে ওমানে শুধু প্রথম রাউন্ডের একটি গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের আরেক গ্রুপের ম্যাচ হবে আমিরাতেই।

চূড়ান্ত পর্বের গ্রুপ-এ তে রাখা হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে এবং গ্রুপ-বি এর দলগুলো হলো ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

অন্যদিকে, প্রথম রাউন্ডের গ্রুপ-১ তে থাকা দলগুলো হলো শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া এবং গ্রুপ-২ এর দলগুলো বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান।

গ্রুপ-১ এর শীর্ষ দুই দল যোগ দেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। আর গ্রুপ-২ এর তারা গ্রুপ-বি তে যোগ দেবে।

একনজরে প্রথম রাউন্ডে বাংলাদেশের ম্যাচ

১৭ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ড

১৯ অক্টোবর ওমান বনাম বাংলাদেশ

২১ অক্টোবর বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টি-টোয়েন্টি বিশ্বকাপ : বাংলাদেশের খেলার সময় সূচি

আপডেট সময় : ০১:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১