ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

দু’বছর পর পরীক্ষার টেবিলে বসতে যাচ্ছে শিক্ষার্থীরা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১ ৩১৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ দু’বছর পেরুচ্ছে। করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পেরে মোবাইল ডিভাইসকে সঙ্গী করে দিন কাটাচ্ছে কোমলমতি পড়ুয়ারা।

অবশেষে বৃহস্পতিবার সকল শ্রেণীর পড়ুয়াদের জন্য আসলো সুখবর। সেটি হচ্ছে, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির ফরম পূরণ আগেই হয়ে গিয়েছে। এইচএসসিরটা

আজকে থেকে শুরু হয়েছে। আমরা আশা করছি এসএসসি পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের দিকে শুরু করা সম্ভব হবে। সেই প্রস্তুতি রয়েছে।

ডা. দিপু মনি বলেন, শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, তার উপরে পরীক্ষা হবে। তারা যেন অ্যাসাইনমেন্ট জমা দেয়, বই পড়ে। তাহলে প্রস্তুতি নেওয়া সম্ভব। বই পড়ে, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে।

এসময়ে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর সেপ্টেম্বরের দিকে সংক্রমণ কমে গিয়েছিল। আর এখন তো টিকা দেওয়া হচ্ছে। কাজেই আশা করছি সেই সময়ে আমরা পরীক্ষা নিতে পারবো। কোনো

কারণে অনুকূল পরিস্থিতি তৈরি না হয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দু’বছর পর পরীক্ষার টেবিলে বসতে যাচ্ছে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১