ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

পেগাসাস কাণ্ডে তদন্ত কমিশন গঠন, দিল্লি যাওয়ার আগে ঘোষণা মমতার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১ ২৯৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিল্লি যাচ্ছেন মমতা

ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। সোমবার দিল্লি যাওয়ার আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। দুই অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে

কমিশন গঠন করা হয়েছে। এনকোয়্যারি অ্যাক্ট (১৯৫২)-এর আওতায় এই কমিশন গঠন করা হয়েছে।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছি আমরা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অবসপ্রাপ্ত

বিচারপতি মদন লকুর ও হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এই তদন্ত কমিশনের দায়িত্বে থাকবেন।

সাংবাদিক বৈঠক থেকেই আরও এক বার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের অনেক রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিল্পপতির ফোনে আড়ি পাতা হয়েছে। আমরা সংসদের বাদল অধিবেশনে বিক্ষোভ দেখিয়েছি।

ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনও পদক্ষেপ করবে। কিন্তু কেন্দ্র কোনও রকমের ভ্রুক্ষেপ করেনি। তাই আমি দিল্লি যাওয়ার আগে কমিশন গঠন করে দিলাম। মমতা আরও বলেন,

আমরাই প্রথম রাজ্য, যারা এই ঘটনায় কমিশন গঠন করল। আশা করি বাকিরাও আমাদের দেখে এগিয়ে আসবে। কেউ না জাগলে তাকে জাগাতে হবে।

দিল্লি যাচ্ছেন মমতা। সেখানে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মমতা বৈঠক করবেন বলেই তৃণমূল সূত্রে খবর। এ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তাঁর।

দিল্লি যাওয়ার আগেই পেগাসাস-কাণ্ডে তদন্ত কমিশন গঠন করে মমতা কেন্দ্রের উপর বাড়তি চাপ রাখতে চাইলেন বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশের। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পেগাসাস কাণ্ডে তদন্ত কমিশন গঠন, দিল্লি যাওয়ার আগে ঘোষণা মমতার

আপডেট সময় : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১