ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে

৬ মাসের মধ্যে মোংলা  বন্দরে আমুল  পরিবর্তন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে মোংলা বন্দরে আমুল পরিবর্তন আসবে। তিনি বলেন, অল্প কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে মোংলা বন্দরকে দ্রুত চিটাগাং বন্দরের মতো সক্ষম ও সফল বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

সরকার ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গিকার করেছে এবং মোংলা বন্দরকে এই ৬ মাসের অগ্রাধিকার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার মোংলা বন্দর জেটিতে সাংবাদিকদের সাথে আলাপে তিনি আরও জানান, মোংলা নদীর উপর একটি ঝুলন্ত সেতুর প্রয়োজন, যা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এছাড়া, মোংলা-খুলনা রেলপথে একাধিক রেল চালু করতে দ্রুত সময়ের মধ্যে রেলের কোচ ও ইঞ্জিন আনা হবে।

এর আগে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রী অংশ নেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় দুই মন্ত্রীকে বন্দরের সকল বিষয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়।

৬ মাসের মধ্যে মোংলা বন্দরের অবকাঠামো, রেল যোগাযোগ ও সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বন্দরের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬ মাসের মধ্যে মোংলা  বন্দরে আমুল  পরিবর্তন

আপডেট সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬