ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

৬১ দিন পর চালু হল Metro জেনে নিন নিয়মগুলো

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ৩৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সেই মে মাসে স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতার লাইফ লাইন। বন্ধ করে দেওয়া হয়েছিল শহরের মেট্রো (Kolkata Metro) পরিষেবা। তবে দ্বিতীয় ঢেউয়ের তেজ

এখন একটু শিথিল। তাই অর্থাৎ শুক্রবার থেকে গড়াল মেট্রোর (Kolkata Metro) চাকা। ১৬ মে থেকে দীর্ঘ ৬১ দিন পর ফের সকলের জন্য খুলে দেওয়া হল কলকাতা মেট্রো (Kolkata Metro)।

জানা গিয়েছে, দক্ষিণেশ্ব থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে মেট্রো (Kolkata Metro)। সোম থেকে শুক্র, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মিলবে নিরবিচ্ছিন্ন পরিষেবা। এই পাঁচদিন দৈনিক ৯৬ জোড়া অর্থাৎ ১৯২টি মেট্রো চলবে। শনিবার মেট্রো (Kolkata Metro) চলবে, তবে সাধারণ

যাত্রীরা ওই দিন সফর করতে পারবেন না। কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ওইদিন ট্রেনে সফর করতে পারবেন। শনিবার ৫২ জোড়া অর্থাৎ ১০৪টি ট্রেন চলবে। রবিবার মেট্রোর (Kolkata Metro) চাকা গড়াবে না।

মেট্রো সফরে রয়েছে নানা বিধিনিষেধ। যেমন অর্ধেক যাত্রী নিয়ে শুক্রবার থেকে যাত্রা শুরু করবে মেট্রো (Kolkata Metro)। ৪ হাজারের বদলে ২ হাজার যাত্রীকে মেট্রোতে উঠতে দেওয়া হবে। সেক্ষেত্রে স্মার্টকার্ড (Smart Card) ব্যবহারকারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ কেবলমাত্র

স্মার্টকার্ড থাকলেই মেট্রোয় (Kolkata Metro) সফর করা যাবে। টোকেন দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। শুক্রবার শুরুর দিন থেকেই মেট্রোতে চোখে পড়ার মতো ভিড়। সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে

না বললেই চলে। সোমবার থেকে অফিস টাইমে বিধিনিষেধ মান্য করে পরিষেবা চালু রাখাই মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের কাছে আসল চ্যালেঞ্জ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রজি২৪ঘন্টা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬১ দিন পর চালু হল Metro জেনে নিন নিয়মগুলো

আপডেট সময় : ০৯:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১