ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

২ ডিসেম্বর থেকে ইতালিতে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৩৭৫ বার পড়া হয়েছে

ইতালিতে শনিবার (২ ডিসেম্বর) থেকে চলতি বছরের স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ শুরু হচ্ছে : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালিতে শনিবার (২ ডিসেম্বর) থেকে চলতি বছরের স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ শুরু হচ্ছে। প্রতীকী ছবি

ভয়েস ডিজিটাল ডেস্ক

২ ডিসেম্বর থেকে ইতালিতে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’

শনিবার থেকে ইতালিতে শুরু হতে যাচ্ছে চলতি বছরের স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’।

১ লাখ ৩৬ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন ফরম পূরণ হয়েছে প্রায় ৮ লাখ মানুষ। এনিয়ে দালালদের প্রতারণা থেকে বাঁচতে প্রবাসী

বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, ১ লাখ ৩৬ হাজার কোটার

বিপরীতে আবেদন পড়েছে ৬ লাখ ৭৯ হাজারের বেশি। যার মধ্যে অস্থায়ী এবং কৃষি ভিসার ৮২ হাজার ৫৫০ কোটার বিপরীতে আবেদন

ফরম পড়েছে প্রায় ২ লাখ ৬১ হাজার। ইতালি সরকার শ্রমিক সংকট নিরসনে সম্প্রতি তিন বছরে সাড়ে চার লাখ শ্রমিক আনার সিদ্ধান্ত

নিয়েছে। এতে চলতি বছর এক লাখ ৩৬ হাজার স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে শ্রমিক আসতে পারবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন

দেশ থেকে। এই স্পন্সর ভিসার ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ২, ৪ এবং ১২ ডিসেম্বর।

স্থায়ী, অস্থায়ী ভিসা এবং গৃহস্থালি কাজের ক্ষেত্রে শ্রমিক আনার জন্য এই তিন ক্লিক ডে’তে আবেদন করা যাবে। গেল ২৬ নভেম্বর অনলাইনে

আবেদনপত্র পূরণের সময়সীমা শেষ হয়। তারপরও এক শ্রেণীর দালাল এখনও বাংলাদেশিদের প্রতারণার ফাঁদে ফেলতে তৎপর। এ অবস্থায়

ইতালি প্রবাসী কমিউনিটির নেতারা  বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। স্থায়ী ভিসার ৫২ হাজার ৭৭০ কোটার বিপরীতে ২

লাখ ৫৩ হাজার ৪৭৩ এবং বাসা-বাড়ির কাজের জন্য সাড়ে ৯ হাজার কোটার বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৪টি। চার লাখ ৫২

হাজার শ্রমিকের কোটা পূরণ করতে ২০২৪ এবং ২০২৫ সালে বাকি শ্রমিক আনার জন্য আলাদা ঘোষণা দেবে মেলোনি সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২ ডিসেম্বর থেকে ইতালিতে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’

আপডেট সময় : ১০:২৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩