ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

২৬’র ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

২৬’র ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান এই তিনটিই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে ভাষণে উল্লেখ করেন ড.  উউনূস

২৬’র ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচনের দাবি করে আসছিলো বিভিন্ন রাজনৈতিক দল। একটি নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে বলেও বিভিন্ন আলোচনা ও সেমিনারে দাবি করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সকল রাজনৈতিক দলের সম্মতিতে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে ইউনূস সরকার।

যা জুলাই গণ-অভ্যুত্থান তথা শেখ হাসিনা সরকারের পতনের বছরপূর্তীতে ঢাকায় পাঠ করা হয়। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ড. ইউনূস। সেখানে বলেন, ২৬-এর ফেব্রুয়ারি মাসে এবং রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ইউনূস সরকার।

মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের বছরপূর্তীতে স্থনীয় সময় রাত প্রায় ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের তরফে নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। তারা যেন আগামী রমজান মাসের আগেই নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি গ্রহণ করে।

দেশটির প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, ২৬’র ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আয়োজন করতে নির্বাচন কমিশন চিঠি দেবে সরকার। এটি হবে দেশটির ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন। সরকারের এই উদ্যোগকে রাজনৈতিক ও সমাজচিন্তকরা সাধুবাদ জানিয়েছে।

আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের তরফে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। এর আগে বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ ঘোষণাপত্র পাঠ করেন ইউনূস।

সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান এই তিনটিই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে ভাষণে উল্লেখ করেন উউনূস। বলেন, এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৬’র ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন

আপডেট সময় : ০৯:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫