ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ

১ ডিসেম্বর থেকে ভারতে আসা পর্যটকদের মানতে হবে নতুন নির্দেশনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ ৩২১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগৃহীত

ভারতের আসা পর্যটকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাতে বলা হয়েছে, ভারতে প্রবেশ করা বিদেশীদের ভ্রমণের ক্ষেত্রে ১ ডিসেম্বর থেকে নির্দেশনা কার্যকর হবে।

শনিবার স্বাস্থ্য মন্ত্রক ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশসহ এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, ব্রাজিল, ইসরায়েল, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর ও হংকং।

নির্দেশনায় বলা হয়, ভারতে অন্য দেশ হতে আগত পর্যটকদের বাধ্যতামূলক পিসিআর ও অন্তত ১৪ দিনের ভ্রমণের তথ্য জমা দিতে হবে। এয়ার সুভিধার ওয়েবসাইটে এসব তথ্য জমা দিতে হবে।

যেসব রাষ্ট্র করোনবাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে, সেসব দেশ হতে আগত পর্যটকদের আগে থেকে করোনা টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে। সেই সঙ্গে বিমানবন্দরে এসে তাদের আবারও টেস্ট করতে হবে।

টেস্টের ফলাফল নেগেটিভ এলে তাদের বাধ্যতামূলক ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোম কোয়ারেন্টাইন শেষে অষ্টম দিন পর্যটককে আবারও টেস্ট করাতে হবে। সেইসঙ্গে তাদের ওপর কড়া নজরদারি রাখা হবে।

দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হওয়ার পর থেকে খুব দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর সংক্রমণ বিস্তার রোধে ইতোমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলো। এমনই এক সিদ্ধান্ত নিলো ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১ ডিসেম্বর থেকে ভারতে আসা পর্যটকদের মানতে হবে নতুন নির্দেশনা

আপডেট সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১