ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ’ ঐতিহাসিক দলিলে নেতৃত্ব দেবেন ড. ইউনূস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ’ ঐতিহাসিক দলিলে নেতৃত্ব দেবেন ড. ইউনূস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক পুনর্গঠনের অঙ্গীকারনামা ‘জুলাই জাতীয় সনদ’ আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, সেদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক দলগুলো এই ঐতিহাসিক সনদে স্বাক্ষর করবে।

বৃহস্পতিবার সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের প্রধান রাজনৈতিক দল ও বিভিন্ন জোটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বৈঠকে আশা প্রকাশ করা হয়, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে জুলাই সনদের বাস্তবায়ন-সংক্রান্ত সুপারিশ শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে যোগ দেন।

এর আগে বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনার সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই সনদ স্বাক্ষরের জন্য ইতোমধ্যে তিন-চতুর্থাংশের বেশি রাজনৈতিক দলের নাম কমিশনের কাছে পৌঁছেছে। বাকি দলগুলোও সাংগঠনিক কারণে অল্প সময়ের মধ্যেই তাদের নাম পাঠানোর আশ্বাস দিয়েছে।

রীয়াজ বলেন, “আমরা চাই, ১৫ অক্টোবরের মধ্যে যেন এই ঐতিহাসিক দলিলটি স্বাক্ষরিত হয়। এর পাশাপাশি কমিশনের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনও প্রকাশ করা হবে।”

জুলাই জাতীয় সনদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের রূপরেখা নির্ধারণের পাশাপাশি এর বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাবও আলোচনায় উঠে এসেছে। এই অধ্যাদেশ জারির মতামত পাওয়ার মধ্য দিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ’ ঐতিহাসিক দলিলে নেতৃত্ব দেবেন ড. ইউনূস

আপডেট সময় : ০৮:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫