ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

১০ চীনা যুদ্ধবিমানের তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ ২৮১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে ১০টি চীনা যুদ্ধবিমান। এর মধ্যে ছিল ছয়টি জে-১৬ ও দুইটি জে-১১ ফাইটার বিমান, একটি এন্টি সাবমেরিন বিমান ও একটি পর্যবেক্ষণ বিমান। শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বিমানগুলোকে বাধা দিতে তাইওয়ানের যুদ্ধবিমানও আকাশে ওড়ে। তবে কিছুক্ষণ পরেই চীনারা ফিরে যায়। সামরিক খাতে নয় বিলিয়ন

ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছিল তাইওয়ান, এর একদিন পরই এ ঘটনা ঘটলো। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান চীনা বিমানগুলোকে সতর্ক করার

জন্য যুদ্ধবিমান পাঠিয়েছিল। তাদেরকে পর্যবেক্ষণের জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছিল।

এর আগে, সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের পর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, চীনা কমিউনিস্টরা জাতীয় প্রতিরক্ষা বাজেটে ব্যাপক বিনিয়োগ

অব্যাহত রেখেছে। তাদের সামরিক শক্তি দ্রুত বৃদ্ধি পেয়েছে। তারা আমাদের সমুদ্র এবং আকাশসীমায় আক্রমণ ও হয়রানির জন্য প্রায়ই বিমান ও জাহাজ প্রেরণ করেছে।

উপ-প্রতিরক্ষামন্ত্রী ওয়াং শিন-লাং বলেন, তাইওয়ানের নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়ায় নতুন অস্ত্রগুলি দেশীয়ভাবে তৈরি করা হবে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত প্রযুক্তি সরবরাহকারী হিসেবে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১০ চীনা যুদ্ধবিমানের তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন

আপডেট সময় : ০১:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১