ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

হিমাচলে ১১৩টি ভূমিধসে মৃত্যু ৭৪, ক্ষতি ১০ হাজার কোটি রুপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

হিমাচল রাজ্যে ১১৩টি ভূমিধসের ঘটনা ঘটেছে ছবি: এনডিটিভি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশে বৃহস্পতিবার ভারী বর্ষণের ফলে সৃষ্ট ঢল ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪। উদ্ধারকর্মীরা শিমলায় শিবমন্দিরের ধ্বংসাবশেষ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেছে। এছাড়া চাম্বায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিমলায় তিনটি বড় ভূমিধসে প্রাণ হারিয়েছেন ২১ জন। যার একটি সামার হিলের শিবমন্দিরের ভূমিধস।
খবরে বলা হয়েছে, বর্ষা শুরু হওয়ার পর থেকে ৫৫ দিনে ওই রাজ্যে ১১৩টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) ২ হাজার ৪৯১ কোটি রুপি ও ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) ১০ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে।

শিমলার সামার হিলে রেললাইনের একটি অংশ ভেসে গেছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, সাম্প্রতিক ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্র্নিমাণ পাহাড়সম চ্যালেঞ্জ।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশগতভাবে ভঙ্গুর হিমালয়ে অবৈজ্ঞানিকভাবে স্থাপনা নির্মাণ, বনভূমি হ্রাস এবং জলপ্রবাহকে বাধা দেওয়ার মতো কাঠামোর কারণে ঘন ঘন ভূমিধস হয়।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শিমলা, সোলান, মান্ডি, চাম্বাসহ পার্শ্ববর্তী এলাকায় বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে কয়েকটি স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

রবিবার থেকে শুরু করে টানা তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে রাজ্যে। মঙ্গলবারের পর বৃষ্টি কমেছে এবং বৃহস্পতিবার কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। ২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশে বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় অন্তত ২১৭ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিমাচলে ১১৩টি ভূমিধসে মৃত্যু ৭৪, ক্ষতি ১০ হাজার কোটি রুপি

আপডেট সময় : ০২:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩