ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

হলি আর্টিজান ট্র্যাজেডির ৫ বছর আজ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ৩২৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
হলি আর্টিজান ট্র্যাজেডির ৫ বছর। পেরিয়েছে দীর্ঘ সময়। হয়েছে হত্যা মামলার রায়। তবুও শঙ্কা আবারও এমন নৃশংসতার। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জঙ্গিদের নিশ্চিহ্ন করতে সর্বোচ্চটাই করেছেন তারা। দেশে বড় ধরনের হামলার শক্তি নেই। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সবকিছুই মাথায় রেখেছেন গোয়েন্দারা।
২০১৬ সালের পহেলা জুলাই। গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে তারা। হামলা ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

পরে বিশেষ অভিযানে নিহত হয় সব হামলাকারী। এছাড়া বিভিন্ন সময়ে অভিযানে মারা যায় ১৩ জঙ্গি।

ওই বছরের ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে জেএমবির সাত সদস্যকে ফাঁসির রায় দেন আদালত। মামলাটি এখন উচ্চ আদালতে বিচারাধীন।

ঘটনার পাঁচ বছর পরও এখনো কাটেনি শঙ্কা। তবে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলছেন, নতুন করে হামলার সক্ষমতা নেই জঙ্গিদের।

জঙ্গি নিমূলে সমাজের সবাইকে একসাথে এগিয়ে আসার পাশাপাশি পারিবারিক শিক্ষার উপর জোর দিলেন র‍্যাব প্রধান।

এরইমধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছে ১৬ জঙ্গি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হলি আর্টিজান ট্র্যাজেডির ৫ বছর আজ

আপডেট সময় : ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১