ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

হলিউড অভিনেতাকে গুলি করে হত্যা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

জনি ওয়াক্টর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হলিউডের অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন জনপ্রিয় আমেরিকান শো ‘জেনারেল হসপিটাল’-এর অভিনেতা। তার বয়স হয়েছিল ৩৭ বছর। সূত্রের খবর, চোরেরা চুরি করতে গিয়ে অভিনেতাকে খুন করেছে। জনপ্রিয় অভিনেতাকে খুনের ঘটনা ঘটে ২৫ মে।

এক সাক্ষাত্‍কারে জনি ওয়াক্টরের মা স্কারলেট ওয়াক্টর জানিয়েছেন, তার সন্তানকে হত‍্যা করেছে তিন দুষ্কৃতকারী।

জানা গেছে, সেদিন ভোরে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছিলেন জনি। এসময় তার এক বন্ধুর নজর যায় অভিনেতার গাড়ির দিকে। তিনজন অজানা ব্যক্তি গাড়ির কাছে ঘোরাঘুরি করছিল। অভিনেতার গাড়ি থেকে ক্যাটালিটিক কনভার্টার চুরি করার চেষ্টা করছিল তারা। তখনই দুষ্কৃতকারীরা অভিনেতাকে গুলি করে।

অভিনেতার মায়ের অভিযোগ, চোরদের চুরি করতে দেখেও তার ছেলে কিছু বলেননি। তাও তাকে হত্যা করা হয়েছে।

অভিনেতাকে গুলি করার পর ওই তিন দুষ্কৃতকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জনপ্রিয় অভিনেতার মর্মান্তিক মৃত্যুতে হলিউডের বহু অভিনেতা শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হলিউড অভিনেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১১:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪