ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

স্বল্পন্নোত দেশ থেকে উত্তরণ ৩ বছর পেছাতে চায় বাংলাদেশ :বাণিজ্য সচিব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৩৪২ বার পড়া হয়েছে

স্বল্পন্নোত দেশ থেকে উত্তরণ ৩ বছর পেছাতে চায় বাংলাদেশ :বাণিজ্য সচিব

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বল্পন্নোত দেশ থেকে উত্তরণ (গ্রাজুয়েশন) তিন বছর পেছাতে চায় বাংলাদেশ। এ নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়ার সুযোগ কম, কারণ বাংলাদেশের ঘনিষ্ঠ অনেক রাষ্ট্রই এই প্রস্তাবের বিরোধিতা করছে।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র‌্যাপিড আয়োজিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও এলডিসি গ্রাজুয়েশন বিষয়ক কর্মশালায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান একথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, আমরা এলডিসি থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে দিতে কাজ চলছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছি, চেষ্টায় কোনো ত্রুটি রাখব না। আরও কিছুদিন বাণিজ্য সুবিধা পেতেই এমন প্রচেষ্টা।

তিনি বলেন, এই প্রক্রিয়ায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটি রেজ্যুলেশন পাস করাতে হবে। কিন্তু বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ— জাপান, তুরস্ক, ভারত ও যুক্তরাষ্ট্রই এর বিরোধিতা করছে। এ অবস্থায় রেজ্যুলেশন পাস করানো কঠিন। তাই তাদের কাছ থেকে আমরা কারিগরি সহায়তা নেওয়ার চেষ্টা করছি।

কর্মশালায় র‌্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনায় বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে আগামী এক বছরে দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানি ১৪ শতাংশ কমতে পারে।

একইভাবে দেশটিতে প্রতিযোগী দেশগুলোর রফতানিও কমবে। চীনের ৫৮ শতাংশ, ভারতের ৪৮ শতাংশ, ভিয়েতনামের ২৮ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ২৭ শতাংশ পর্যন্ত রফতানি হ্রাস পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বল্পন্নোত দেশ থেকে উত্তরণ ৩ বছর পেছাতে চায় বাংলাদেশ :বাণিজ্য সচিব

আপডেট সময় : ০৭:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫