ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে ইরান যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিন তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত

স্থল মঙ্গল গ্রহে থাকবেন কেলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

কেলি হাসটন ছবি : সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মঙ্গল গ্রহের আদালতে নির্মিত স্থল আবাসে থাকবেন এক নারী জীববিজ্ঞানি। যেখানে রয়েছে ছোট্ট একটি খামার। মঙ্গল গ্রহের মতো পরিবেশ।

এক দিন, দুই দিন নয়, বছরজুড়ে মঙ্গল গ্রহে থাকবেন তিনি। তার বয়স ৫২ বছর। নাম কেলি হাসটন। কানাডীয় নাগরিক। স্থায়ী বসবাস যুক্তরাষ্ট্রে। পেশায় একজন জীববিজ্ঞানী। এ বয়সে এসেও দারুণ এক অভিজ্ঞতার অর্জনের পথে পা বাড়িয়েছেন কেলি।

আবাসটি এটা ‘মার্স ডুনে আলফা’ নামে পরিচিত। এর আয়তন ১ হাজার ৭০০ বর্গফুট। রয়েছে শয়নকক্ষ, ব্যায়ামাগার। খাবার উৎপাদনের জন্য ছোট একটি খামার।

আগামী জুনে এই আবাসে প্রবেশ করবেন চারজন স্বেচ্ছাসেবী। তাদেরই একজন কেলি হাসটন। পরবর্তী এক বছর তারা সেখানে বসবাস করবেন।

কেলি সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলে বসবাস করা তার শৈশবের স্বপ্ন ছিল না। এরপরও আমি মঙ্গলের আদলে নির্মিত একটি জায়গায় বসবাস করতে যাচ্ছি। এক বছর সেখানে কাটাব।

মূলত মঙ্গল গ্রহে মানুষের আবাস গড়ার অভিজ্ঞতা কেমন হবে, তার প্রস্তুতির অংশ হিসেবে এটা করা হচ্ছে। কেলি বলেন, এটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে।

কেলিসহ এই চারজনকে সতর্কতার সঙ্গে নির্বাচন করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ভবিষ্যতে মঙ্গলে অভিযানের সময় বিচ্ছিন্ন ও সীমাবদ্ধ পরিবেশে একজন ক্রুর আচরণ মূল্যায়নে এই প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগবে।

কেলি বলেন, এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্থল মঙ্গল গ্রহে থাকবেন কেলি

আপডেট সময় : ০৯:২৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩