ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

সেপ্টেম্বরে চালু হচ্ছে ‘বিশ্বকর্মা যোজনা প্রকল্প’, ঘোষণা মোদীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

আগামী মাস থেকে ‘বিশ্বকর্মা কৌশল যোজনা প্রকল্প’ শুরুর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাল কেল্লার প্রাচীর থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতায় তিনি জানান, বিশ্বকর্মা পুজোর দিন থেকে ১৩-১৫ হাজার কোটি টাকার এই প্রকল্প শুরু হবে। প্রকল্পের কথা বাজেটে ঘোষণা হয়েছিল।

দেশের জনসংখ্যার অর্ধেকের কাছাকাছি হল ওবিসি সম্প্রদায়। সেই সমাজের একটি বড় অংশ ক্ষৌরকার, স্বর্ণকার, রাজমিস্ত্রির কাজ করে থাকে। তাই যে ‘বিশ্বকর্মা কৌশল যোজনা’ শুরুর কথা প্রধানমন্ত্রী বলেছেন, তাতে মূলত লাভ হবে ওবিসিদের মধ্যে যাঁরা কারিগরের কাজ করেন সেই সমাজের মানুষের।

প্রধানমন্ত্রী বলেন, কোটি কোটি হাত যদি স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ করে তা হলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব। আমরা এক হাজার বছর গোলামি সহ্য করেছি। তাই আগামী এক হাজার বছরের জন্য ভারতকে সমৃদ্ধ করতে হবে।

এমন একটি প্রকল্প শুরুর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার, যাতে এদের হাতে সরাসরি অর্থ সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। সরকারের বক্তব্য, ওবিসি সমাজ ছাড়াও তপসিলি জাতি, জনজাতি ও মহিলারাও ওই প্রকল্পের সুবিধা পাবেন। চলতি বছর বাজেটে ‘বিশ্বকর্মা যোজনা প্রকল্পে’র কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্যের পাশাপাশি, কারিগরদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও পণ্যের প্রচার কী ভাবে হয়, তা দেওয়া হবে।

ওবিসিদের পাশাপাশি আজ নিম্ন ও মধ্যবিত্ত সমাজের যাঁরা শহরে ঝুপড়ি, কলোনি বা ভাড়া বাড়িতে থাকেন, তারা যাতে নিজের বাড়ি বানাতে বা কিনতে পারেন তার জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার প্রকল্পের কথা জানিয়েছেন মোদী। আগামী মাস থেকে শুরু হবে ওই প্রকল্প।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেপ্টেম্বরে চালু হচ্ছে ‘বিশ্বকর্মা যোজনা প্রকল্প’, ঘোষণা মোদীর

আপডেট সময় : ১১:২৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩