ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

সীমান্তে ভারত-পাকিস্তান সংঘর্ষে নিহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০ ৬৬০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয় পক্ষের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বেসামরিক নাগরিক। শুক্রবার (১৩ নভেম্বর) সীমান্তের কেরান সেক্টরে এ হতাহতের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে এটাই ভয়াবহ লড়াই।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, সংঘর্ষে ভারতের ৬জন বেসামরিক নাগরিক, ৩জন সেনা ও একজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আর পাকিস্তান বলছে, সংঘর্ষে পাকিস্তানের ৪ বেসামরিক ও ১ সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন আহত হয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীরের নীলম উপত্যকা অঞ্চলে।

এদিকে, নীলম উপত্যকাজুড়েই মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানির এক কর্মকর্তা। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দু’দেশ। এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় প্রতিবাদ জানাতে ভারতের এক প্রবীণ কূটনীতিককে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়ে চির বৈরি এ দেশ দু’টি। এ অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে ২০০৩ সালে যুদ্ধবিরতি চুক্তি করে দেশ দু’টি। তবে তা বরাবরই ভঙ্গ করা হয়েছে। এ জন্য দেশ দু’টি বারবারই পরস্পরকে দায়ী করে আসছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ভারত এ বছর কমপক্ষে দুই হাজার ৭২৯ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এ জন্য ২১ জন নাগরিকের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন ২০৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে ভারত-পাকিস্তান সংঘর্ষে নিহত ১৫

আপডেট সময় : ০৫:০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০

ভয়েস ডিজিটাল ডেস্ক

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয় পক্ষের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বà§