ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

সস্ত্রীক ‘টারজান’ নিহত, কিভাবে–

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১ ৩৮৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জো লারা ছবি সংগৃহীত

তিনি ছিলেন টারজানখ্যাত জগতখ্যাত বদিউড অভিনেতা। বন-জঙ্গল-জন্তুজানোয়ার ইত্যাদি দেখলেই যার কথা মনে পড়ে যায়, তিনি টারজান। অভিনেতা জো লারা। আজ এই বিখ্যাত অভিনেতা সেলুলয়েডের ফিতা আর স্টিল ফ্রেমে বন্দী।

বিমান দুর্ঘটনায় মারা গেছেন হলিউড জনপ্রিয় অভিনেতা জো লারা। তিনি টারজান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌছে যান। কিন্তু এই অভিনেতার মৃত্যু স্বাভাবিক ছিলো না। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচের টেনেসিস বিমানবন্দর থেকে একটি চার্টার্ড বিমানে সস্ত্রীক যাত্রা করেছিলেন লারা। বেলা ১১টা নাগাদ যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের একটি হ্রদে বিমানটি বিধ্বস্ত হয়। লারার বয়স হয়েছিল ৫৮ বছর।

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের অল্প সময়ের ব্যবধানে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, বিমানে অবস্থানরত সাত যাত্রীই নিহত হয়েছেন।

শনিবার গভীর রাত পর্যন্ত উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া দলটি এক সাংবাদিক বৈঠকে জানান, যেখানে বিমানটি ভূপাতিত হয়েছে, সেখান থেকে তারা বিমানের ধ্বংসাবশেষ পেয়েছে এবং মরদেহগুলো উদ্ধারের চেষ্টা করেছে। সোমবার সকাল পর্যন্ত এ উদ্ধার কাজ চলে।

গুইন শ্যামব্লিন লারা ও জো লারা। ছবি: ইনস্টাগ্রাম

১৯৮৯ সালে প্রথম টারজান চরিত্রে অভিনয় করেন জো লারা। ছবিটির নাম ছিল ‘টারজান ইন ম্যানহাটান’। পরে লারা অভিনীত টিভি সিরিজ ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চারস’ দেখানো হয় ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল। এই সিরিজেই প্রথম টারজানকে সভ্য সমাজে নিয়ে আসা হয়।

লারার স্ত্রী গুইন শ্যামব্লিন লারা ডায়েট গুরু হিসেবে পরিচিত। ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তাঁর দুটি সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সস্ত্রীক ‘টারজান’ নিহত, কিভাবে–

আপডেট সময় : ০৬:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১