ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা-ড. ইউনূসের একান্ত আলাপ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা-ড. ইউনূসের একান্ত আলাপ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠান শুরুর আগে তিনি খালেদা জিয়ার সঙ্গে কয়েক মিনিটের জন্য একান্তে কথা বলেন। তাদের এই সংক্ষিপ্ত আলাপ অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাদের মাঝেও কৌতূহলের সৃষ্টি করে।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, নাসরিন সাঈদ ইস্কান্দার ও শামিলা রহমান। বিএনপির অন্যান্য শীর্ষ নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের সিনিয়র নেতাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। গত বছরের মতো এবারও এটি খালেদা জিয়ার অন্যতম বিরল প্রকাশ্য উপস্থিতি। এর আগে দীর্ঘ বিচ্ছিন্নতার পর ২০২৩ সালে তিনি প্রথমবার সেনাকুঞ্জের সংবর্ধনায় অংশ নেন।

আর ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর ছিল তার শেষ বড় জনসমাগমে হাজিরা। দিনের আনুষ্ঠানিকতা আর সম্মাননা প্রদানের পাশাপাশি খালেদা জিয়া ও ড. ইউনূসের এই সংক্ষিপ্ত আলাপ রাজনৈতিক পরিমণ্ডলেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা-ড. ইউনূসের একান্ত আলাপ

আপডেট সময় : ০৭:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫