ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

সরকারের ১৬ মাসে দুই হাজারের অধিক  আন্দোলন: প্রেস সচিব

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ২৪৯ বার পড়া হয়েছে

সরকারের ১৬ মাসে দুই হাজারের অধিক  আন্দোলন: প্রেস সচিব

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৬ মাসে দেশে দুই হাজারেরও বেশি আন্দোলন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভার বিষয়ে জানাতে এই ব্রিফিং করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আন্দোলনগুলোকে শান্তিপূর্ণভাবে মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে কারণে দুই হাজার আন্দোলনের একটিতেও লাইভ বুলেট বা রাবার বুলেট ব্যবহার করা হয়নি।

তিনি বলেন, খুবই অল্প কয়েকটি ক্ষেত্রে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও পানি ছিটানো বা মৃদু লাঠিচার্জ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্য ও সংযম দেখিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি ব্যতিক্রমী ঘটনা।

তবে তিনি সতর্ক করে বলেন, তফসিল ঘোষণার পর যেকোনো বেআইনি বা অবৈধ আন্দোলন কঠোরভাবে দমন করার জন্য সরকার প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারের ১৬ মাসে দুই হাজারের অধিক  আন্দোলন: প্রেস সচিব

আপডেট সময় : ০৮:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫