ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

সঙ্গীত শিল্পী নোবেলের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ২৭৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল আহসান নোবেল ছবি সংগ্রহ

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত করবে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি)।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বুধবার এই আদেশ দেন। এই তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন। আগামী ৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত-সংশ্লিষ্ট সূত্রের খবর, ফেসবুকে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে সোমবার মামলা করেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

এর আগে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইথুন বাবু। সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে দেওয়া এক পোস্টে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করা হয়। পোস্টে নোবেল লিখেছেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে।’

সংবাদমাধ্যমকে কাছে ইথুন বাবুর দাবি, সংগীতাঙ্গনে আমার দীর্ঘ জীবনের পথচলা। গুণীদের সঙ্গে যেমন কাজ করেছি, তেমনি তরুণদের সঙ্গেও কাজ করেছি। এই দীর্ঘ সময়ের সংগীতজীবনে কেউ কোনো দিন এমন কথা বলতে পারেনি। নোবেল আমাকে সে ধরনের কথা বলেছে!

আমি নাকি চোর! আমার মেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা শেষ করেছে। ছেলে এমবিএ করছে। পরিবারের কাছে, আমার কর্মক্ষেত্রে এবং সর্বোপরি দেশের মানুষের কাছে এভাবে নোবেল আমার সম্মানহানি করবে, তা মেনে নিতে পারি না।

ইথুন বাবু আরও বলেন, শ্রোতা-ভক্তসহ সারা দেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাক্সক্ষী রয়েছেন। নোবেলের পোস্টের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে।

তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি। আমি জিডি করার সময় পুলিশ কর্মকর্তাদেরও অনুরোধ করেছি, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখার জন্য। নিশ্চয়ই কারও উসকানি রয়েছে। নয়তো এমন সাহস নোবেল কোথায় পেল!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সঙ্গীত শিল্পী নোবেলের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

আপডেট সময় : ০৮:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১