ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

শ্রীলঙ্কা সফরে রাহুল দ্রাবিড়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১ ৩০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের দুটি জাতীয় দল একই সময়ে দু’টো দেশে খেলবে। বিরাট কোহলি-রোহিত শর্মারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আর টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে আছেন। কয়েকদিন পর ভারতের আরেকটি দল যাবে শ্রীলঙ্কায়। কোহলি, রোহিত শর্মারা না থাকায় নতুন এক অধিনায়কও পাবে ভারত। ওই সফরে ভারতীয় দলের কোচ হিসেবে থাকবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়।

জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। কিন্তু করোনাভাইরাস ও কোয়ারেন্টিনের বাধ্যবাধকতার এই সময়ে ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা সফর করে আবার ইংল্যান্ড ফিরে যাওয়া এত সময়ে সম্ভব না। তাই শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজ খেলতে একটি ভিন্ন দল গঠন করতে হচ্ছে ভারতকে।

নিয়মিত প্রধান কোচ রবি শাস্ত্রী ইংল্যান্ডে রয়েছেন কোহলিদের সঙ্গে। শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দলটির কোচ হিসেবে যাবেন দ্রাবিড়। কোচিং স্টাফের বাকি সদস্যদের নিয়োগ দেওয়া হবে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) থেকে। শ্রীলঙ্কা সফরে অধিনায়কত্ব দেওয়া হতে পারে শিখর ধাওয়ানকে।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে ১৩ জুলাই। সিরিজের বাকি দুইটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুলাই ও ১৮ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ জুলাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীলঙ্কা সফরে রাহুল দ্রাবিড়

আপডেট সময় : ০১:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১