ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তজুড়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস সামগ্রী ও কমলা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মো. সাদ্দাম হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৯ বিজিবি–এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া অঞ্চল এবং নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এলাকায় চোরাকারবারীরা ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে ১ ও ২ ডিসেম্বর বিজিবির টহল দল পৃথক অভিযানে অংশ নেয় এবং সন্ধ্যাকুড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে আটক করে।

অভিযানে তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬৯ বোতল মদ ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটক আসামিসহ পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকায় চোরাকারবারীরা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও কমলা পাচারের চেষ্টা করলে ১ ডিসেম্বর বিজিবির টহল দল পৃথক অভিযানে নিবেয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস এবং ভারতীয় কমলা জব্দ করে।

বিজিবির হিসাব অনুযায়ী, দুই জেলার এসব অভিযানে জব্দ করা মদ ও চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ

আপডেট সময় : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫