ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

শেখ হাসিনার মামলার রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

শেখ হাসিনার মামলার রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) সরাসরি টেলিভিশনে সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রায়টি লাইভ প্রচার করবে। বিটিভির মাধ্যমে দেশের অন্যান্য টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমও একইভাবে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করতে পারবে।

রোববার (১৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জনগণের জানার অধিকার নিশ্চিত করতে এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা আরও সুদৃঢ় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালত কক্ষে সীমিত উপস্থিতির ব্যবস্থা থাকলেও টেলিভিশনের মাধ্যমে সারা দেশের মানুষ একই সঙ্গে বিচারপ্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারবেন।

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় রায় সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনসমাগম হতে পারে এমন খোলা স্থান, সাংস্কৃতিক কেন্দ্র ও জেলা শহরগুলোতেও বড় স্ক্রিন বসানোর পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ এই বহুল আলোচিত মামলার রায় একসঙ্গে দেখতে পারেন।

গত ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর তারিখ নির্ধারণ করে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সোমবার এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ এ রায় সরাসরি সম্প্রচারের ফলে জনগণ বিচারপ্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পাবেন এবং রায়ের পরবর্তী রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া নজরদারিতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনার মামলার রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে

আপডেট সময় : ০২:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫