ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উদ্যোক্তা উজ্জল কুন্ডু কৃষিবাংলা সম্মাননা পেলেন জৈবসার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে শুক্রবার ঢাকায় আসছেন জন কেরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৪০৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনা ও জন কেরি : ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২২-২৩ এপ্রিল জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানাতে তার এই সফর।

শুক্রবার  কয়েক ঘণ্টার সফরে ঢাকা আসবেন জন কেরি। তিনি এখন ভারত সফরে রয়েছেন। শুক্রবার দিল্লি থেকে বিশেষ বিমানে তিনি ঢাকায় আসবেন। ঢাকায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি বৈঠক করবেন।

সূত্র জানায়, জন কেরির ঢাকা সফরকালে আলোচনায় জলবায়ু ইস্যুই প্রাধান্য পাবে। তবে দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যুতেও আলোচনা হতে পারে। রোহিঙ্গা ইস্যুও আলোচনায় আসতে পারে।

জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি আগামী ২২-২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে ক্লাইমেট ইস্যুতে একটি সম্মেলনের দাওয়াত দিতে ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি জো বাইডেনের পক্ষ থেকে এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন।

যুক্তরাষ্ট্রে ৪০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের অংশগ্রহণে ভার্চ্যুয়াল মাধ্যমে এই জলবায়ু সম্মেলন আয়োজন করা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিশ্চিত করতে সশরীরে আমন্ত্রণপত্র নিয়ে আসছেন জন কেরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :