ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা

শিরীণ বেবীর কবিতা ‘জিজ্ঞাসা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

শিরীণ বেবীর ‘কবিতা’

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কতটা দূর দেখতে পেলে
দেখার শান্তি মেলে
দুচোখ মেলে তাকিয়ে থাকি
দেখতে পাই না তবুও
দুর দিগন্ত দেখতে পেলে
দুচোখ শান্তি পেত।
কতটা পথ হাঁটতে পারলে
হাঁটার ইচ্ছা মরে
হাঁটতে হাঁটতে পথ ফুরাবে
এমন পথ কই
ফুরালে পথ তবেই বুঝি
হাঁটা থেমে যেত।
কতটা ঢোঁক গিলতে পারলে
জলের তৃষ্ণা মেটে
এক আঁজলা জল পানে যে
তৃষ্ণা মেটে নাগো
আকণ্ঠ জল গিলতে পারলে
পিপাসা দূর হত।
কতটা সুধা কানে গেলে
কথা শোনা যেত
অনেক কথার কোলাহলে
শুনতে পাই না কেন
কতটা শান্ত নীরব হলে
শব্দ শোনা যেত?
এতো এতো মানুষ দেখি
চেনার মানুষ কই
ভীড়ের মাঝে লুকিয়ে থেকে
খুঁজে ফিরি তাই
অচেনা হলে তবেই বুঝি
মানুষ চেনা যায়।
স্বপ্ন একদিন সত্যি হবে
আশা করে যাই
স্বপ্ন বুনি স্বপ্ন সাজাই
ভেঙে কেন যায়
কতটা স্বপ্ন বুনলে তবে
আশাপূরণ হয়!
শিরীণ বেবীর ‘কবিতা’
কবি শিরীণ বেবী

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিরীণ বেবীর কবিতা ‘জিজ্ঞাসা’

আপডেট সময় : ০৪:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
কতটা দূর দেখতে পেলে
দেখার শান্তি মেলে
দুচোখ মেলে তাকিয়ে থাকি
দেখতে পাই না তবুও
দুর দিগন্ত দেখতে পেলে
দুচোখ শান্তি পেত।
কতটা পথ হাঁটতে পারলে
হাঁটার ইচ্ছা মরে
হাঁটতে হাঁটতে পথ ফুরাবে
এমন পথ কই
ফুরালে পথ তবেই বুঝি
হাঁটা থেমে যেত।
কতটা ঢোঁক গিলতে পারলে
জলের তৃষ্ণা মেটে
এক আঁজলা জল পানে যে
তৃষ্ণা মেটে নাগো
আকণ্ঠ জল গিলতে পারলে
পিপাসা দূর হত।
কতটা সুধা কানে গেলে
কথা শোনা যেত
অনেক কথার কোলাহলে
শুনতে পাই না কেন
কতটা শান্ত নীরব হলে
শব্দ শোনা যেত?
এতো এতো মানুষ দেখি
চেনার মানুষ কই
ভীড়ের মাঝে লুকিয়ে থেকে
খুঁজে ফিরি তাই
অচেনা হলে তবেই বুঝি
মানুষ চেনা যায়।
স্বপ্ন একদিন সত্যি হবে
আশা করে যাই
স্বপ্ন বুনি স্বপ্ন সাজাই
ভেঙে কেন যায়
কতটা স্বপ্ন বুনলে তবে
আশাপূরণ হয়!
শিরীণ বেবীর ‘কবিতা’
কবি শিরীণ বেবী