ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

শার্শার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলা, দুই সন্ত্রাসী আটক, গুলির খোঁসা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৪৯৮ বার পড়া হয়েছে

শার্শার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলা, দুই সন্ত্রাসী আটক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলায় দুজন বিএনপি কর্মী গুরুতর জখম করে। পরে গ্রামবাসী প্রতিহত করলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাবার সময়ে ইমরান হোসেন(৩৪) ও আরিফ পারভেজ (২৩) দুই সন্ত্রাসীকে আটক করে জনতা। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

আটক ইমরান হোসেন উপজেলার কালীয়ানী গ্রামের আব্দুল মোতালেবের পুত্র আর আরিফ পারভেজ পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে।

গ্রামবাসীর অভিযোগ, দউদখালী গ্রামের নিকিরি পাড়ার আওয়ামীলীগ নেতা আব্দুল কাদেরসহ কয়েকটি পরিবার শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের আশ্রয় ও প্রশয়ে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করে আসছে।

এদের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের শাসনামলে বিএনপির নেতা কর্মীদের হামলাসহ নানা ভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা আওয়ামীলীগের নেতাকর্মীদের বিএনপির যে কোন কর্মকান্ডে থাকতে পারবে না বলে ঘোষণা দেয়।

নেতাকর্মীদের এমন ঘোষনায় ক্ষুবদ্ধ বিএনপি নেতা কুদ্দুস আলী বিশ্বাস। পরে তার নির্দেশে গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আজিবর বদ্দীর ছেলে সাজু বদ্দিসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী এসে গ্রামে হামলা চালিয়ে জাহান আলী ধাবকের ছেলে আলী হোসেনকে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় বাঁধা দিতে আসায় তার ভাই জাকির হোসেনকেও পিটিয়ে আহত করে।

পরে গ্রামবাসী প্রতিহত করতে গেলে সন্ত্রাসী সাজু বদ্দি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে গ্রামের লোকজন এগিয়ে এলে আরো কয়েক রাউন্ড গুলি চালিয়ে ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দু’সন্ত্রাসীকে আটক করে জনতা।

পরে পুলিশ এসে দুই সন্ত্রাসীকে হেফাজতে নেয় এবং উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করে। এ সময় আলামত হিসাবে কয়েটি গুলির খোঁসা উদ্ধার করা করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শার্শার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলা, দুই সন্ত্রাসী আটক, গুলির খোঁসা উদ্ধার

আপডেট সময় : ০৭:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫