ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হুশিয়ারি হয়তো আমি থাকব, আর নাহয় অনিয়ম থাকবে হাসিনা আমলে ভারতের সঙ্গে ১০১ চুক্তি দেশবিরোধী হলে বাতিল করবে ঢাকা ২৭-এ শুরু ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারেজের নির্মাণকাজ ইলিশের ভরা মৌসুমেও আকাল, চড়া দামে পাতে ওঠছে না জাতীয় মাছ ফের ১০৮ ডলার, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দু’দিনের মাথায় ফের ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প

শহীদ ও ভুক্তভোগী পরিবারের পাশে সরকার আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

শহীদ ও ভুক্তভোগী পরিবারের পাশে সরকার আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। সীমিত সম্পদের মধ্যেও গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের পাশে সরকার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি বলেন, আজকের অনুষ্ঠানটি অত্যন্ত বেদনাদায়ক।

যাদের আজ আমাদের মাঝে থাকার কথা ছিল, তাদের অনেকেই নেই। তাদের মহান আত্মত্যাগের বিনিময়েই দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, যারা আজ আমাদের মাঝে অনুপস্থিত, তারা কোথায় এবং কী অবস্থায় আছেন, একমাত্র আল্লাহই তা জানেন। তাদের জন্য সবার দু’হাত তুলে দোয়া করা উচিত।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতাত্তোর বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রাম, গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বাস্তবতার কারণে সবকিছু দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

শহীদ ও ভুক্তভোগী পরিবারের উদ্দেশে প্রধানমন্ত্রী তাদের সরকারের পাশে থাকার পাশাপাশি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, তাদের আত্মত্যাগই সরকারের কাজের মূল প্রেরণা এবং তারাই সরকারের শক্তি ও উদ্দীপনার প্রধান উৎস।

অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহীদ ও ভুক্তভোগী পরিবারের পাশে সরকার আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬