ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

লীনা সুলতানা’র কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৩৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোকটি স্বপ্নপোহায়

বৃদ্ধ লোকটি স্বপ্নপোহায়, দিনরাত্রি স্বপ্নপোহায়

ইজিচেয়ারে হেলান দিয়ে বারান্দায়-

ঝাপসা চোখের জানালায়,

কখনো যৌবনে কখনোবা ছেলেবেলায়

লোকটি স্বপ্নপোহায়, দিনরাত্রি স্বপ্নপোহায়।

নাপাওয়া গুলোকে পাওয়া বানিয়ে কোচড় ভরায়

পাওয়া গুলো সব ফানুস হয়ে দূরে হারায়

পরিচিত মুখ অচেনা আজ ডিমেনশিয়ায়

লোকটি স্বপ্নপোহায়, দিনরাত্রি স্বপ্বপোহায়।

পেছনের স্মৃতি জ্বলজলে আজও ভীষণ মায়ায়

স্বপ্ন বলয় ঘিরে রাখে তাকে অতীত পাতায়।

সেই সুখের ধারা গায়ে মেখে,লোকটি স্বপ্নপোহায়

রাত্রি দিনের ফারাক সে এখন আর বুঝতে না পায়

এক ঘোরের মাঝে সময় কাটে সময় গোনায়

লোকটি স্বপ্নপোহায় দিবারাত্রি স্বপ্নপোহায়।

হঠাৎ ভাঙ্গলে স্বপন সে হয় বিহবল, আঁতকে দেখে

চারপাশ তার ঢেকে আছে এক অচিনছায়ায়।

আশিঊর্ধ্ব লোকটি আজ সময়টাকে হাতরে বেড়ায়,

যাপন ঘুর্ণির বাহুডোরে তালকানা সে নিজের ভাঁড়ায়।

ভাঙ্গলে স্বপন গাকাঁটা দেয়,ভীতচোখে তাকিয়ে দেখে,

দাঁড়িয়ে আছে সে দুঃস্বপ্নের ক্লান্ত দাওয়ায়,

লোকটি তাই স্বপ্নপোহায় দিবারাত্রি স্বপ্নপোহায়।

লীনা সুলতানার ফেসবুক থেকে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লীনা সুলতানা’র কবিতা

আপডেট সময় : ০৯:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩