ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

লাদেনের টাকায় কাশ্মীরে সন্ত্রাস ছড়াতেন নওয়াজ শরিফ: সাবেক পাক রাষ্ট্রদূত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১ ৩৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত আবিদা হুসেনের দাবি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের থেকে নিয়মিত টাকা নিতেন। নওয়াজ শরিফের মন্ত্রিসভার সদস্য আবিদা বলেছেন, লাদেনের থেকে টাকা নিতেন নওয়াজ শরিফ। তবে বিষয়টি অত্যন্ত জটিল। ওসামা আর্থিক মদত দিত।

এদিকে, কয়েকদিন আগেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’র সদস্য ফারুখ হাবিব অভিযোগ তুলেছেন, দেশে বিদেশি লগ্নির বেশির ভাগটাই দিয়েছেন লাদেন। শুধু তাই নয়, লাদেনকে কাজে লাগিয়ে বেনজির ভুট্টোর সরকারকে উচ্ছেদ করছেন নওয়াজ। এবার খোদ তৎকালীন মন্ত্রিসভার সদস্যের এমন মন্তব্যে রীতিমতো বিপাকে পড়েছেন বিরোধী নেতা নওয়াজ শরিফ। তবে বিশ্লেষকদের মতে, পাকিস্তান সরকার ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির মধ্যে সম্পর্ক নতুন কিছু নয়। ইমরান খানের প্রশাসনও ব্যতিক্রমী নয়।

উল্লেখ্য, বর্তমানে চিকিৎসার জন্য পাকিস্তানের বাইরে রয়েছেন নওয়াজ শরিফ। দু’টি দুর্নীতি মামলায় তাকে বারবার সমন পাঠানো হলেও আদালতে হাজির হননি তিনি। তারপরই গত ডিসেম্বর মাসে তাকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে ঘোষণা দেয় বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মহসিন আক্তার কয়ানির বেঞ্চ। আদালত সূত্রে খবর, আল-আজিজিয়া ও অ্যাভেনফিল্ড মামলার রায়ের বিরোধিতা করে, শরিফের তরফে দায়ের করা আবেদনের প্রেক্ষিতেই শুনানির দিন ধার্য হয়েছিল। যথারীতি শরিফ হাজির ছিলেন না। যার ফলে ক্ষুব্ধ হয় ইসলামাবাদ হাই কোর্টের দুই সদস্যের বেঞ্চ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাদেনের টাকায় কাশ্মীরে সন্ত্রাস ছড়াতেন নওয়াজ শরিফ: সাবেক পাক রাষ্ট্রদূত

আপডেট সময় : ০২:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১