ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

রেলপথে পাথর, লোহার রড! দেখেই ব্রেক কষলেন চালক, রক্ষা বহু প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে

বন্দে ভারতের লাইনে পাথর। ছবি: টুইটার।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ‘বন্দে ভারত’। এটি রাজস্থানের উদয়পুর থেকে জয়পুর যাচ্ছিল। চালকের বুদ্ধিমত্তায় বাঁচল শতাধিক প্রাণ। সোমবার সকালে জয়পুর যাওয়ার পথে রেললাইনে পাথর, লোহার রড দেখে সতর্ক হয়ে যান চালক। আপৎকালীন ব্রেক কষেন, তাতেই রক্ষা পায় ট্রেনটি। সময় মতো চালক এই পদক্ষেপ না করলে লাইনচ্যুত হতে পারত ট্রেনটি।

ট্রেন তড়িঘড়ি থামানোর পর রেলের কন্ট্রোলে খবর দেন চালক। রেলকর্মীরা এসে লাইনের উপর থেকে পাথর সরিয়ে দেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। লাইনের ফিশপ্লেটে একটি লোহার রড গেঁথে রাখাও হয়েছিল। সেটিও সরিয়ে দেন রেল কর্মীরা।

চিতরগড়ের কাছে গঙ্গরার এবং সোনিয়ানা স্টেশনের মাঝখানে রেলপথে রাখা ছিল পাথর, লোহার রড। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ সেগুলি চোখে পড়ে চালকের। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। রেলকর্মীরা পরীক্ষা করে দেখেন রেললাইন। তার পরেই ফের চালু করা হয় ট্রেন।

প্রসঙ্গত, সোমবারই চিতরগড়ে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিনই এই কাণ্ড ঘটেছে। ২৪ সেপ্টেম্বর এই উদয়পুর-জয়পুর বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন মোদী। ৪৩৫ কিলোমিটার পথ ৬ ঘণ্টা ১৫ মিনিটে পার হয়।

উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ এ প্রসঙ্গে বলেন, লাইনে দু’টি এক ফুট লম্বা লোহার রড ছিল। চালকের তৎপরতায় সেগুলি সরানো হয়েছে। তার পর লাইনের বিস্তৃত অংশ জুড়ে খোয়া সরানো হয়েছে। চালক কন্ট্রোলেও খবর দেন। তার পর ঘটনাস্থলে পাঠানো হয় রেলরক্ষী বাহিনী (আরপিএফ) এবং রেলপুলিশ (জিআরপি)। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

এর আগে বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা হয়েছে বেশ কয়েক বার। মে মাসে কেরলে তিরুনাভায়া এবং তিরুরের মাঝে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তিরুঅনন্তপুরম থেকে কাসারগড় যাচ্ছিল ট্রেনটি। ৬ এপ্রিল বিশাখাপত্তনমেও একই কাণ্ড ঘটে। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেলপথে পাথর, লোহার রড! দেখেই ব্রেক কষলেন চালক, রক্ষা বহু প্রাণ

আপডেট সময় : ১০:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩