ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

রিজার্ভ কমে এক দশকে সর্বনিম্ন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

রিজার্ভ কমে এক দশকে সর্বনিম্ন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় ব্যাংক জানাচ্ছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৬৩ কোটি ডলার পরিশোধের পর বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ১৮ বিলিয়ন ডলারে।

সোমবার পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৬ বিলিয়ন ডলারে। ২০১৪ সালের শুরুর দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়ানোর পর আর কখনও নিচে নামেনি।

সোমবার (১৩ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবা উল হক সংবাদমাধ্যমকে এতথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নিট রিজার্ভের পরিমাণ ছিল ১ হাজার ৯৮২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার (বিপিএম-৬) বা ১৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার। আকুর ১৬৩ কোটি ডলার দায় পরিশোধের পর রিজার্ভের পরিমাণ দাঁড়ালো ১ হাজার ৮১৯ বিলিয়ন ডলার (বিপিএম-৬) বা ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভ দুই হাজার ৩৬৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারে।

আকু একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দুই মাস অন্তর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। একসঙ্গে দায় পরিশোধ এটিই বড়। সোমবার মার্চ-এপ্রিলের আমদানি বিল বাবদ ১৬৩ কোটি ডলার বিল পরিশোধ করা হয়।

আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশ। এরই মধ্যে দুই কিস্তি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দ্বিতীয় কিস্তি পরিশোধের আগে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষ করেছে। এ সময়ে রিজার্ভের পরিমাণ ১৮ বিলিয়নে ঠেকল।

গত ১০ বছরের মধ্যে কখনো ২৫ বিলিয়নের নিচে নামেনি রিজার্ভ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রিজার্ভ কমে এক দশকে সর্বনিম্ন

আপডেট সময় : ০৮:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪