ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত কমপক্ষে ৩৪

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত কমপক্ষে ৩৪

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মায়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। এই হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭৬ জন।  বৃহস্পতিবার আরাকান আর্মি ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে’

মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্যে আবারও ভয়াবহ সহিংসতা দেখা দিল। সামরিক জান্তার বিমান হামলায় একটি হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নিহত হয়েছে অন্তত ৩৪ জন। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ। স্থানীয়রা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর এপি নিউজের।

বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা জানিয়েছেন, সামরিক বাহিনীর বিমান থেকে নিক্ষিপ্ত বোমা সরাসরি হাসপাতালের ওপর পড়ে। এতে হাসপাতালের ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকাতেও ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। তবে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি জান্তা সরকারের কোনো প্রতিনিধি।

রাখাইনের উপকূলীয় অঞ্চলে বহুদিন ধরে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সম্প্রতি সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে, যার বড় অংশই বেসামরিক মানুষের ওপর প্রভাব ফেলছে।

এদিকে, আগামী ২৮ ডিসেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তবে এই নির্বাচন শুধুমাত্র তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতেই অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। বিরোধী গোষ্ঠী ও আন্তর্জাতিক মহল ইতোমধ্যেই নির্বাচনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত কমপক্ষে ৩৪

আপডেট সময় : ১২:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫