ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

রহস্য ঘেরা বারমুডা ট্রায়াঙ্গেলে ২০ যাত্রী নিখোঁজ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ৫৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বিশ্বে যেসব রহস্য আজও বিজ্ঞান উদঘাটন করতে পারেনি তার একটার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। রহস্য ঘেরা এক আশ্চর্যজনক জায়গা বলে আজও নাম রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের। এর আগে এই স্থান থেকে বিভিন্ন জাহাজ গায়েব হয়ে যাওয়ার খবর প্রকাশ পেয়েছে বারবার। এবার ফের সেই একই কাণ্ড।

আমেরিকার ফ্লোরিডা ও বাহামার মধ্যবর্তীতে অবস্থিত এই অঞ্চল থেকে ‘নিখোঁজ’ হয়ে গেল মাকো কুদদি নামে একটি ভেসেল বা বড় আকারের নৌকা। ২০ জন যাত্রী ছিল ওই ভেসেলে। নিখোঁজ তারাও।

উল্লেখ্য, ভেসেলটি নিখোঁজ হলেও প্রথমে এ খবর জানা যায়নি। টানা তিনদিন মার্কিন বাহিনী খোঁজাখুঁজির চালানোর পরেও খোঁজ না মেলায় ভেসেলটি নিখোঁজ হওয়ার খবর জানা যায়। আকাশ পথে এবং সমুদ্রে অনুসন্ধান চালানো হলেও মেলেনি খোঁজ। ফলে শেষমেশ হাল ছাড়তে বাধ্য হয় অনুসন্ধানকারী দল।
সোমবার ওই ভেসেলটি যাত্রী নিয়ে বিমিনি দ্বীপ থেকে ছাড়ে। মঙ্গলবার সেটি পৌঁছানোর কথা ছিল ১৩০ কিলোমিটার দূরে ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেক ওয়ার্থে। পরের তিন দিন প্রায় ৮৪ ঘণ্টা খোঁজ চালানোর পরে শুক্রবার অনুসন্ধান কার্যক্রম স্থগিত করা হয়।

উল্লেখ্য, এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে। এটি আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল। এই এলাকা থেকে জাহাজ, নৌকো এমনকি প্লেন অবধি নিখোঁজ হয়ে গেছে বলে দাবি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রহস্য ঘেরা বারমুডা ট্রায়াঙ্গেলে ২০ যাত্রী নিখোঁজ!

আপডেট সময় : ০৪:০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১