ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

মোটরবাইককে কর্পোরেশনের গাড়ির ধাক্কা, বিশ্ববিদ্যালয়ের ২ পড়ুয়ার মৃত্যু

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

মোটরবাইককে কর্পোরেশনের গাড়ির ধাক্কা, বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়ার মৃত্যু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছুটির দিন ভোরের নিস্তব্ধতায় আনন্দ মুহূর্তেই বদলে গেল শোকে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৪টা নাগাদ ডেমরার ধার্মিকপাড়া মিনি কক্সবাজার রোডে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-আইইউবির তাহসিন তপু (২৫) এবং ইউআইইউর ইরাম হৃদয় (২৩)।

এর কিছুক্ষণ আগে তারা দুজনই এলাকার বড় ভাই সিয়ামের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরেছিলেন। বন্ধু ও ছোট ভাই তাওসিফ জানান, অনুষ্ঠান শেষে সবাই মিলে রাস্তায় চা খেতে দাঁড়ানো হয়। সেখান থেকেই তাহসিন ও ইরাম মোটরসাইকেল নিয়ে কিছুক্ষণ ঘুরতে বের হন।

অল্প দূরেই আচমকা বিকট শব্দে সবাই ছুটে গিয়ে দেখতে পান, সিটি করপোরেশনের ময়লার ট্রাকের নিচে চাপা পড়ে রয়েছে মোটরসাইকেলটি, আর দুই তরুণ পড়ে আছে রাস্তায়। গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

তাওসিফের অভিযোগ, এলাকায় সিটি করপোরেশনের অনেক ময়লার গাড়ির চালকই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান এবং রাতে বেপরোয়া গতিতে চলাচল করেন, যা এমন দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে।

নিহত তাহসিন ডেমরার সানারপাড়ার বাসিন্দা বাবুলের ছেলে। ইরামের বাড়ি চিটাগং রোড এলাকায়। দু’টি তরতাজা প্রাণের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোক।

ডেমরা থানার এসআই রুবেল হাওলাদার জানান, ঘটনাস্থল থেকে ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোটরবাইককে কর্পোরেশনের গাড়ির ধাক্কা, বিশ্ববিদ্যালয়ের ২ পড়ুয়ার মৃত্যু

আপডেট সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫