ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্রনাথের ‘বৃক্ষ বন্দনা’ অবলম্বনে আইজিসিসির আয়োজনে ‘ধরা তরু কাব্য’ পরিবেশন স্বাস্থ্যমন্ত্রীর হুশিয়ারি হয়তো আমি থাকব, আর নাহয় অনিয়ম থাকবে হাসিনা আমলে ভারতের সঙ্গে ১০১ চুক্তি দেশবিরোধী হলে বাতিল করবে ঢাকা ২৭-এ শুরু ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারেজের নির্মাণকাজ ইলিশের ভরা মৌসুমেও আকাল, চড়া দামে পাতে ওঠছে না জাতীয় মাছ ফের ১০৮ ডলার, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দু’দিনের মাথায় ফের ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা

মিয়ানমারে ২০ মাসে ৬৫০০ মানুষকে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

রাস্তায় টহল দিচ্ছে জান্তা সেনা ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিস রিসার্চ ইনস্টিটিউটের দাবি, সংঘাতে মৃত্যু আগের চেয়ে বেড়েছে। জান্তা দেশটিতে হত্যাকারী বাহিনীতে রূপান্তর হয়েছে। তাদের হাতে প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে

ভয়েস ডিজিটাল ডেস্ক

নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমার সেনাবাহিনীর হাতে গত ২০ মাসে সাড়ে ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরে রাজনৈতিক কারণে ৬ হাজার ৩৩৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতর তালিকায় ২ হাজার ৬০০ ১৪ জন। এরমধ্যে ৩ হাজার মানুষ নিহত হয়েছেন সেনাবাহিনী, পুলিশ এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষে।

সংবাদমাধ্য, স্থানীয় সংস্থা ও বিভিন্ন ঘটনার বিবরণ বিশ্লেষণ করে তৈরি করা এক প্রতিবেদনে আরও বলা হয়, নির্দিষ্ট সংখ্যার বাইরেও অনেকে নিহত হয়েছেন।

পিস রিসার্চ ইনস্টিটিউটের দাবি, সংঘাতে মৃত্যু আগের চেয়ে বেড়েছে। জান্তা দেশটিতে হত্যাকারী বাহিনীতে রূপান্তর হয়েছে। তাদের হাতে প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে।

সেনা অভিযান কিংবা বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে বেসামরিক নাগরিক নিহতের প্রকৃত সংখ্যা কত তা নিয়ে বরাবরই মুখ খুলতে নারাজ জান্তা বাহিনী। উল্টো বিভিন্ন সংস্থা এবং সংবাদমাধ্যমে দেয়া নিহতের সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করে আসছে তারা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে দেশটির জান্তা সরকার। এরপর জান্তা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে প্রতিরোধ গড়ে তোলে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। এদের সঙ্গে প্রায় প্রতিদিনই জান্তা সেনাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে।

সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষও। আন্দোলন দমনে শুরু থেকেই ব্যাপক নির্যাতন চলেছে তাদের ওপর। বাড়িঘরে আগুন দিয়ে গৃহহীন করা হয়েছে অনেককে। এমনকি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের সময় অসংখ্য বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিয়ানমারে ২০ মাসে ৬৫০০ মানুষকে হত্যা

আপডেট সময় : ০৬:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩