ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হুশিয়ারি হয়তো আমি থাকব, আর নাহয় অনিয়ম থাকবে হাসিনা আমলে ভারতের সঙ্গে ১০১ চুক্তি দেশবিরোধী হলে বাতিল করবে ঢাকা ২৭-এ শুরু ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারেজের নির্মাণকাজ ইলিশের ভরা মৌসুমেও আকাল, চড়া দামে পাতে ওঠছে না জাতীয় মাছ ফের ১০৮ ডলার, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দু’দিনের মাথায় ফের ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প

মালয়েশিয়ায় বাজেয়াপ্ত পাকিস্তানের বিমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ৪৪২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

মালয়েশিয়ায় বাজেয়াপ্ত হলো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমান। গতকাল কুয়ালালামপুরে যাত্রীসমেত বাজেয়াপ্ত করা হয় বোয়িং-৭৭৭। জানা গেছে, পিআইএএর কাছে বিমান ভাড়া বাবদ প্রচুর অর্থ পাওনা মালয়েশিয়ার। এ কারণে দেশটির আদালত এয়ারক্রাফটটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।

২০১৫ সালে ভিয়েতনামের একটি সংস্থা থেকে দুটি বিমান ভাড়া নেয় পিআইএ। এর মধ্যেই ছিল বোয়িং-৭৭৭।

কুয়ালালামপুর বিমানবন্দরে যাত্রীরা বসে পড়ার পরে তার উড়ানো আটকে দেওয়া হয়। বাধ্য হয়ে এখন ওখানেই ১৪ দিনের নিভৃতবাসে কাটাতে হবে যাত্রীদের।

বিমানটির ১৮ সদস্যের কর্মচারী দলও আপাতত কুয়ালালামপুরে আটকা পড়েছেন। পিআইএ-র তরফে টুইটারে জানানো হয়েছে, যাত্রীদের সবার দেখাশোনার দায়িত্ব নেওয়া হয়েছে এবং অন্য বিমানে যাত্রার ব্যবস্থাও চূড়ান্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালয়েশিয়ায় বাজেয়াপ্ত পাকিস্তানের বিমান

আপডেট সময় : ০৩:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১