ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

মানুষের আস্থা অর্জন করা বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

মানুষের আস্থা অর্জন করা বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ। ন্যায়বিচার পাওয়া জনগণের অধিকার, কোনো রাষ্ট্রীয় অনুগ্রহ নয়।

বৃহস্পতিবার বরিশাল নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনার’-এ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি আরো বলেন, মামলার জট কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল কেস ম্যানেজমেন্ট এবং বিচারকদের সক্ষমতা বৃদ্ধি জরুরি। আঞ্চলিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচার ব্যবস্থা আরও কার্যকর হবে।

প্রধান বিচারপতি বলেন, অন্তর্বর্তী সরকারের সক্রিয়তার কারণেই দ্রুততম সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হয়েছে। বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ কর্মসূচির সফল বাস্তবায়নে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও অন্তর্বর্তী সরকার নিবিড়ভাবে কাজ করছে।

সাম্প্রতিক সময়ে সরকারের আন্তরিক সহযোগিতায় দেশের আদালতগুলোতে বিরাজমান মামলার জট নিরসনে বিভিন্ন স্তরে বিচারকের পদ সৃজন হয়েছে, যা অদূর ভবিষ্যতে মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের বিষয়ে আইন মন্ত্রণালয় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছে। বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নে অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি।

সেমিনারে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আর্লড গুলব্রান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিশেষ অতিথির বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।

এর আগে ইউএনডিপির প্রতিনিধিদের নিয়ে প্রধান বিচারপতি বরিশাল জজ আদালত ক্যাম্পাস পরিদর্শন করেন। প্রধান বিচারপতি ঘণ্টাব্যাপী সময়ে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখান প্রতিনিধি দলকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানুষের আস্থা অর্জন করা বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি

আপডেট সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫