ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন গোপালগঞ্জে আইজিপির হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয় আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’র প্রচার ছাত্রলীগের রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার আইসিজের ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান রাষ্ট্রদ্রোহের মামলায় ওসি-এসপি, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য

মাঠে নামল না ক্রিকেটাররা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৩০৮ বার পড়া হয়েছে

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে গভীর সংকটে পড়েছে দেশের ক্রিকেট। দীর্ঘ টানাপোড়েন ও মাঠে নামতে অস্বীকৃতির জেরে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম দিনেই কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার নির্ধারিত ম্যাচটি পরিত্যক্ত হয়। সন্ধ্যায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার হাই–ভোল্টেজ ম্যাচটিও মাঠে গড়ায়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো দলের ক্রিকেটার বা অধিনায়ক মাঠে উপস্থিত না হওয়ায় বিসিবি টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়। রাতেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিলেও তাতে সন্তুষ্ট হয়নি ক্রিকেটাররা। খেলোয়াড়দের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিকেলে সংবাদ সম্মেলনে জানায়, কেবল একটি কমিটি থেকে অব্যাহতি দিয়ে সমস্যার সমাধান হবে না। তাদের দাবি, নাজমুল ইসলামকে বিসিবি পরিচালকের পদ থেকেও সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিপিএলের কোনো ম্যাচেই অংশ নেবেন না ক্রিকেটাররা।

বিপিএলের মতো একটি বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একদিনে দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়া এবং পরবর্তীতে পুরো আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :