ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

মাংস আমদানি করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র : ফরিদা আকতার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৩০৯ বার পড়া হয়েছে

উপদেষ্টা ফরিদা আখতার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  উপদেষ্টা ফরিদা আকতার বলেছেন, মাংস আমদানি করতে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। তারা এটাও বলছে, আমদানি করা না হলে, বিশ্ব বাণিজ্য সংস্থায় এটি অভিযোগ আকারে যাবে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ট্যারিফ প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র মাংস আমদানি করতে চাপ দিচ্ছে।

অবশ্য যুক্তরাষ্ট্র থেকে মাংস আনলে ৩০০ টাকা কেজি দরে খাওয়ানো যাবে। বাজারে ৭০০ থেকে ৮০০ টাকায় গো মাংস বিক্রি হচ্ছে। আমরা মনে করছি, বাংলাদেশে ৯০ শতাংশ মুসলিম এবং এটি হালাল কিনা, এর উত্তরে তারা বলছে, বাংলাদেশ থেকে ৩০ হাজার মওলানা নিয়ে গিয়ে হালাল কায়দায় জবাই করে পাঠাবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৃষিটাকে দখলে নিতে চায় বলেও দাবি করেন এই উপদেষ্টা।

ব্রাজিল ও জাপান তো অনুরোধ করে, কিন্তু যুক্তরাষ্ট্র বলে কথাই বলতে পারবে না, মানতেই হবে। এরকম একটা অবস্থায় আছি জানিয়ে এই উপদেষ্টা বলেন, নন-ডিসক্লোজারর এগ্রিমেন্টের বিষয়ে আমার মত হলো একজন নাগরিক হিসেবে এটি আমরা গ্রহণ করতে পারি না। এরইমধ্যে আমেরিকানদের সঙ্গে যত কথাবার্তা হয়েছে, তারমধ্যে তারা কৃষিতে জিএমও (জেনেটিক্যালি মোডিফায়েড অর্গানিজম) এনেই ছাড়বে।

কিন্তু আমেরিকানদের সঙ্গে যতই কথাবার্তা হচ্ছে, দেখা যাচ্ছে তাদের জিএমও আনার জন্য কৃষিটাকে তারা দখলে নিয়ে নেবে এবং কোম্পানিগুলো চলে আসবে। বুধবার ঢাকায় নাগরিক উদ্যোগ আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ শীর্ষক এক মতবিনিময় সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাংস আমদানি করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র : ফরিদা আকতার

আপডেট সময় : ০৮:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫